ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে এক কৃষক খুন, আহত ১

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় ছমর আলী (৬০) নামের একজন কৃষক খুন হয়েছেন। হামলায় ছমর আলীর ছেলে নূর হোসেন গুরুতর আহত হয়েছেন। ১৯ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছমর আলী ওই ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বাংলারচিঠি ডটকমকে জানান, সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের কৃষক ছমর আলী ও তার ছেলে নূর হোসেন ১৯ জানুয়ারি রাতে একই ইউনিয়নের কামালেরবাত্তী গ্রামের আত্মীয়বাড়ি থেকে ফিরছিলেন।

পথে রাত সোয়া ৮টার দিকে তাদের বাড়ির কাছেই দশানী নদীর পাড়ে দেশীয় ধারালো অস্ত্রহাতে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাদেরকে আটক করে লাঠিপেটা এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ছমর আলী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার ছেলে নূর হোসেন (৩০)। নূর হোসেনের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নূর হোসেনকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে নিহতের পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন।

এ ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুবুল আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুবুল আলম বাংলারচিঠি ডটকমকে বলেন, নিহত ছমর আলীর মরদেহের সুরতহাল তৈরি করে রাতেই থানায় নেওয়া হচ্ছে। ২০ জানুয়ারি সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে এক কৃষক খুন, আহত ১

আপডেট সময় ০১:০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯