ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন বশেফমুবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. কামরুল আলম খান

উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম::

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়েই পদত্যাগ করেছেন জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো কামরুল আলম খান। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ১১ আগস্ট রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামন্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানের পদত্যাগপত্র।

পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উল্লেখ করেন, আমাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল। সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।

উপাচার্যের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, উপাচার্য পদত্যাগ করলেও এখন পর্যন্ত রেজিস্ট্রার পদত্যাগ করেননি।

এ বিষয়ে উপাচার্যের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

পদত্যাগ করলেন বশেফমুবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. কামরুল আলম খান

আপডেট সময় ১০:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪