ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে প্রশিক্ষণ, শোভাযাত্রা

দেওয়ানগঞ্জে নিরাপদ সড়ক কর্মসূচি শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং টিওটি দলের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন। ১৫ জানুয়ারি এ কর্মসূচির আয়োজন করা হয়।

নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেড ডেভেলপমেন্ট প্রজেক্ট-নবিদেপ এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল -ট্রাফিক আইন মেনে চলুন, ফুটপাত দখল করা থেকে বিরত থাকুন। রাস্তা, ড্রেন ও ফুটপাতে মালামাল রাখবেন না। গাড়ি চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলা থেকে বিরত থাকুন। রাস্তা পারাপারে সচেতন থাকুন। বেপরোয়া গতিতে গাড়ি চালাবো না, দুর্ঘটনার কবলে পড়ব না। প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দুর্ঘটনাকে বিদায় দিন।

সকালে দেওয়ানগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র শাহনেয়াজ শাহান শাহের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা নবিদেপ এর উপ-প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবিদেপ এর প্রকল্প পরিচালক আবু মুহাম্মদ শাহরিয়ার, নবিদেব ময়মনসিংহ এলজিডির উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান শেখ, পৌরসভার সচিব হাফিজুর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক প্রমুখ।

পরে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে প্রশিক্ষণ, শোভাযাত্রা

আপডেট সময় ০৬:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯