ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে সোলার প্যানেল ও প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ

সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠি ডটকম

সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠি ডটকম

মদন মোহন ঘোষ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ৪০০টি সোলার প্যানেল ও কয়েকজন প্রতিবন্ধীর মাঝে সহায়তার টাকার চেক বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে পুনরায় নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনাও দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার প্যানেল ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী অপু, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশিদ, কৃষকলীগ নেতা রুহুল আমিন সেলিম, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি চেয়ারম্যান সেলিম খান।

একই অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও নার্স, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রতিবন্ধী সংগঠন প্রশিপসসহ বিভিন্ন সংগঠন নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সম্মাননা ক্রেস্ট দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে সোলার প্যানেল ও প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ

আপডেট সময় ০৭:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯