ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই। দলের কেউ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আমি সে নির্দেশনাই দিয়েছি, দিচ্ছি। ৪ মে রাতে গণভবনে আয়োজিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত রেখে দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।

সে ক্ষেত্রে যারাই জিতে আসে আসুক, মানুষ যাকে চাইবে, সে-ই বিজয়ী হয়ে আসবে। একইভাবে ঝিনাইদহ-১ উপনির্বাচনও অবাধ, সুষ্ঠু করার ক্ষেত্রে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি।

এদিকে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী মো. নায়েব আলী জোয়াদ্দার। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য। গতকাল মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

বৈঠকে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়ন বোর্ডের সভা শেষে নায়েব আলীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওবায়দুল কাদের।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪