ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি চরমে

তাপপ্রবাহ পরিস্থিতিতে পানিতে মহিষ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে কয়েকদিনের টানা খরা ও প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে তীব্র রোদ ও তাপমাত্রায় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বৃষ্টি না হওয়ায় নারী, শিশু, বয়োবৃদ্ধসহ সব ধরনের মানুষের জনজীবন বিতৃষ্ণা হয়ে পড়েছে। হাঁসফাঁস শুরু হয়েছে সকল শ্রেণির মানুষের মধ্যে।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিনের টানা প্রখর রোদ ও তাপমাত্রার কারণে চরম অস্বস্তিতে রয়েছে মানুষ। প্রতিদিন তাপমাত্রা ৩৩ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে জনসমাগম একেবারে কমে গেছে। মানুষ প্রয়োজন না হলে ও হতে বের হচ্ছেন না।

বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র রোদ ও গরমের মধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় বকশীগঞ্জ উপজেলায় চরম বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

দিনে রাতে তীব্র লোডশেডিং কারণে মানুষের অতিষ্ঠ হয়ে পড়েছে। ভ্যাঁপসা গরম, তাপদাহের ফলে কর্মজীবী মানুষ কাজে যেতে পারছে না। বৃষ্টি না হওয়ায় চরাঞ্চলের পাট ক্ষেত ও সবজি খেতের ক্ষতি হচ্ছে। বিদ্যুতের লোডশেডিং , তীব্র গরম, রোদের প্রখরতার কারণে চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। বৃষ্টির জন্য মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা করা হচ্ছে।

তাপদাহের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর ভিড় বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি চরমে

আপডেট সময় ০৭:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪