ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই। ১৩ মার্চ সন্ধ্যায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৩ মার্চ সন্ধ্যার দিকে তিনি মারা যান বলে চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদী মহম্মদের মরদেহ এখন সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। জানাযা, দাফনসহ বাকি আনুষ্ঠানিকতার বিষয়ে পরে জানানো হবে ।

সাদী মহম্মদের বাবা সলিমউল্লাহকে ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মোহাম্মদ দেশের একজন নৃত্যশিল্পী।

তিনি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানিয়েছেন।

গত বছরের ৮ জুলাই তার মা শহীদ জায়া জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই তিনি একটা ট্রমার মধ্যে চলে যান। তিনি মানসিকভাবে ঠিক স্বাভাবিক ছিলেন না।

রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার সাদী মহম্মদ রবীন্দ্র সঙ্গীতের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন কিংবদন্তি শিল্পী ও সুরকার। রবীন্দ্রসঙ্গীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও তিনি সমান জনপ্রিয়। অসংখ্য রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে। সঙ্গে আধুনিক গানও ।

২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। ২০১৫ সালে সাদী মহম্মদ বাংলা একাডমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই

আপডেট সময় ১২:১৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪