ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড প্রদানে ইসির ৪ নির্দেশনা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড দেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের চারটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার উপপরিচালক (তথ্য অনুসন্ধান) মো. রশিদ মিয়া নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে ইসির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চারটি নির্দেশনা মানতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

ক. বীর মুক্তিযোদ্ধারা ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দখচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন দাখিল করবেন। আবেদনের সঙ্গে এ সংক্রান্ত গেজেটসহ সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের দেওয়া এমআইএস নম্বরসহ স্মার্টকার্ড এবং ডিজিটাল সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

খ. মাসিকভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসাররা যথাযথ প্রক্রিয়ায় সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে ওই আবেদনগুলো মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর পাঠাবেন।

গ. আঞ্চলিক/সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসাররা একটি অনুষ্ঠানের মাধ্যমে মাসিক/ত্রৈমাসিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্যোগ নেবেন।

ঘ. বিতরণের ক্ষেত্রে ম্যানুয়ালি রেজিস্ট্রারে এবং ডিজিটালি এনআইডি সিস্টেমে প্রাপ্তি স্বীকারের ব্যবস্থা গ্রহণ করবেন।

২০২১ সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্মার্টকার্ডের ডিজাইনে পরিবর্তন বিশেষভাবে এই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এক্ষেত্রে স্মার্টকার্ডের চিপের নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দগুলো লেখার সিদ্ধান্ত হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড প্রদানে ইসির ৪ নির্দেশনা

আপডেট সময় ০৪:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪