ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

আইন না মেনে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইংরেজি নববর্ষ উদযাপনে সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার বাসার ছাদ থেকে ফুটতে থাকে আতশবাজি ও পটকা। ঘড়ির কাঁটা রাত ঠিক ১২টা বাজতেই মুহুর্মুহু আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে উঠে রাজধানী ঢাকার আকাশ। পটকার বিকট শব্দে প্রকম্পিত হয় বিভিন্ন এলাকা। পুলিশের নিষেধাজ্ঞার পরও বিভিন্ন বাসার ছাদ থেকে উড়ানো হয়েছে ফানুসও। ৩১ ডিসেম্বর রাতে রাজধানীজুড়ে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষে কিছু নির্দেশনা দেন। এর মধ্যে ছিল অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ।

কিন্তু রাতের আকাশে জ্বলতে দেখা যায় রঙিন বর্নিল আলো। কেউ উড়িয়েছেন ফানুস, কেউবা আতশবাজি। পুরাতনের গ্লানি ভুলে ২০২৪ ইংরেজি নতুন বছর বরণ করে নিতে এই আয়োজন চলে রাজধানীজুড়ে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিয়েছেন। নিরাপত্তার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালিয়েছেন পুলিশ ও র‌্যাবের সদস্যরা। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আইন না মেনে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন

আপডেট সময় ০১:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪