ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা বিএনপির দালাল : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবীর দেওয়া বিবৃতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন, তারা বিএনপির দালাল। নির্বাচনকে নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবী যে বিবৃতির দিয়েছেন তাতে বোঝা যায় তারা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন।

ওবায়দুল কাদের ১৮ ডিসেম্বর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ পর্যন্ত ২৭টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, প্রার্থী সংখ্যা ১ হাজার ৮৮৬ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৫৭ জন। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি চলছে।

বিএনপি নেতাদের গ্রেফতার নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের দেয়া বক্তব্যে ব্যক্তিগত মতামত দাবি করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোন দেউলিয়া দল নয়, আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট এটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে এটা কখনো সঠিক হতে পারে না। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল নেয়নি।

বিএনপি নেতা মঈন খানের উদ্দেশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ জানুয়ারি সারা বাংলাদেশের দিকে একটু নজর দিয়েন, ভোটকেন্দ্রের দিকে একটু তাকাবেন তাহলে বুঝতে পাররেন সারাদেশের মানুষ ভোট দেয়ার জন্য কতটা উন্মুখ হয়ে আছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা বিএনপির দালাল : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩