ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সারাদেশে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত আগামী এক মাস গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ৭ ডিসেম্বর থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর কার্যালয়ে মাংস উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও মাংস ব্যবসায়ী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নির্বাচনের পর মাংসের দাম আবার সমন্বয় করা হবে বলেও জানানো হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা।

তিনি জানান, ৭ ডিসেম্বর থেকে রাজধানীর বাজারগুলোতে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। এরপর সারাদেশে তা বাস্তবায়ন করা হবে।

ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থে একেক বাজারে একেক দরে গরুর মাংস বিক্রির সুযোগ নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি মাংসের দাম সমন্বয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে মতবিনিময় সভায় বসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সভায় কোনো সিদ্ধান্তে আসতে পারেননি ব্যবসায়ীরা। তবে সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি, বিডিএফএসহ সব পক্ষ গরুর মাংসের দাম ঠিক করবে। ওই সভার সিদ্ধান্ত আগামী রোববারের মধ্যে ভোক্তা অধিদপ্তরে প্রতিবেদন আকারে জমা দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও (বিটিটিসি) গরুর মাংসের বাজার যাচাই করবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সারাদেশে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩