ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে পৌর আওয়ামী লীগ। ৭ নভেম্বর দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বক্তারা বলেন, চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও ক্ষান্ত হয়নি। তারা মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করেছে। তারা এখনও হত্যার চক্রান্ত করছে। স্বাধীনতাবিরোধীরা আবারও সক্রিয় হয়েছে।

তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু প্রমুখ।

আলোচনা সভায় জেলা, পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত

আপডেট সময় ০৫:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩