ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল শোডাউন

সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান এলিনের মোটরসাইকেল শোডাউন।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতসহ বিএনপি-জামায়াতের নির্বাচন বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর দুপুরে পিংনা বাজার থেকে তিন সহস্রাধিক মোটরসাইকেলের এ শোডাউন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার এলিন ট্রেড সেন্টার মাঠে পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তরুণ সমাজসেবক আনিছুর রহমান।

আনিছুর রহমান এলিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা সড়কে। দেশের এ উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের এ উন্নয়ন নস্যাৎ করতে দেশ ও বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা। মহা সমাবেশের নামে তারা জ্বালাও পুড়াও করে মানুষ হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে। রাজপথে তাদের মোকাবেলা করা হবে বলে তিনি তার বক্তব্যে বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে চাই। এজন্য নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল শোডাউন

আপডেট সময় ০৮:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩