ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

সমাবেশে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে আবারও বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পর একটি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে সেই স্বপ্ন ভেঙ্গে দিতে চেয়েছিল ঘাতকেরা। এখন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন। ২৮ সেপ্টেম্বর পার্থশী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, এখন কীভাবে দেশে দারিদ্র্যের হার ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে; এটা আগে সম্ভব হয়নি কেন? সরকার পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করায় মানুষের আর্থিক অবস্থা ক্রমেই ইতিবাচকভাবে পরিবর্তন হচ্ছে৷ উচ্চ সুদের ঋণ বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে পারেনি৷ যতটুকু হয়েছে, তা আওয়ামী লীগের সময়েই৷ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে বলেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দেখতে চাইলে নৌকার বিকল্প নেই।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, যুবলীগ সভাপতি হারুনুন রশিদ, সাধারণ সম্পাদক মোহন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩