ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

বকশীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবিটি প্রতীকী

প্রতীকী ছবি।

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে ৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় ওই দুই শিশু মারা যান।

স্থানীয় সূত্র জানায়, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮) বিকালে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়।

গোসল করার এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিকাল ৫টার দিকে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠে। শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন সম্পর্কে চাচাত জেঠাতো ভাই। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

বকশীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৭:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩