ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

রশিদপুর-তিতপল্লায় বিএনপির প্রার্থী মামুনের গণসংযোগ

কামালখান বাজারে ভোট প্রার্থনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এখন ভোট প্রার্থনায় ব্যস্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তিনি ও তার সমর্থকরা। ১৮ ডিসেম্বর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজার ও পাকুল্লা এবং তিতপল্লা ইউনিয়নের জামতলী মোড় ও কামালখান বাজারে গণসংযোগ করেছে তিনি।

গণসংযোগের সময় বিভিন্ন পথসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, সদর আসনের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের প্রচার কেন্দ্রে হামলা করছে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী সমর্থকরা। পোস্টার ছিঁড়ে ফেলছে। নেতাকর্মীদের মারধর করাসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে তারা। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটার জনতাকে ধৈর্য্যের সাথে সজাগ থাকার আহবান জানান।

রশিদপুর ইউনিয়নে ধানের শীষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩০ ডিসেম্বর আপনারা সবাই ভোট দিতে যাবেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ভোট দেওয়ার পর ভোট কেন্দ্র ছাড়বেন না। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

এ সময় জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলনসহ বিএনপি এবং রশিদপুর ও তিতপল্লা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

রশিদপুর-তিতপল্লায় বিএনপির প্রার্থী মামুনের গণসংযোগ

আপডেট সময় ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮