ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সিগারেট ডিসপ্লে করায় তিন দোকান মালিককে জরিমানা

জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তার মোড়ে ১৩ ডিসেম্বর দুপুরে তিনজন দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকানে সিগারেটের ডিসপ্লে প্রদর্শন করায় তাদের এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল রনী।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল রনী দুপুরে শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড় এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানে সিগারেটের ডিসপ্লে প্রদর্শন করার দায়ে ২০০৫ সালের (২০১৩ সালের সংশোধনী) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫(১) ধারায় তিন দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডিতদের মধ্যে মা স্টোরের মালিক এ কে এম ইমামুর রশিদকে ২ হাজার টাকা এবং ইকরা শপের মালিক এনামুল হক ও আরমান স্টোরের মালিক আরমানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

সিগারেট ডিসপ্লে করায় তিন দোকান মালিককে জরিমানা

আপডেট সময় ১০:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮