ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

ইসলামপুরে কোটি টাকা হাতিয়ে নিয়ে ভুয়া এনজিও উধাও

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় পল্লী জনকল্যাণ সংস্থা নামে একটি ভুয়া এনজিও প্রতারক চক্র ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। এ ঘটনায় ইসলামপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার মালামারা গ্রামের ফকির আলী, হাছেনা, ফুলু, শাহজল ও হামিদুরসহ ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী জনকল্যাণ সংস্থা নামে একটি এনজিও সম্প্রতি পৌর শহরে পাটনিপাড়া মোড়ে ব্যবসায়ী লিটন মিয়ার বাসা ভাড়া নিয়ে তাদের অফিস কার্যক্রম করে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহসহ বিভিন্ন উপজেলায় কাপড়ের ব্যবসা, মনোহারী দোকান, গরু খামার, মুরগি খামার, প্রবাসী ঋণ দেওয়ার কথা বলে জামানত স্বরুপ জনপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা অগ্রীম সঞ্চয় নেয়। এক পর্যায়ে ঋণ বিতরণের তারিখ ঘনিয়ে আসলে অফিস ফেলে গত ১৭ নভেম্বর রাতে উধাও হয়ে যায় সংস্থার কর্মকর্তারা।

এদিকে ১৮ নভেম্বর সকাল থেকে ঋণ নিতে এসে ভুক্তভোগীরা কর্মকর্তাদের না পেয়ে ভবনটির সামনে ভীড় জমায়। অফিসটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে ভোক্তভোগীরা থানায় গিয়ে অভিযোগ দিতে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ভুয়া এনজিওটি তাদের সঞ্চয় ও ঋণদান পাশ বইতে নিউ গুলশান, পূর্বাচল মডেল টাউন, ঢাকা-১২০০, প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করলেও ওই ঠিকানা সম্পুর্ণ ভুয়া ও মিথ্যা।

অনুসন্ধানে জানা গেছে, ওই ভুয়া এনজিও কর্মকর্তা প্রতারক চক্রের আসল ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রামন্দী ইউনিয়নের লস্করদী এলাকার বাসীন্দা রহমত উল্লাহর ছেলে প্রতারক মোবারক হোসেন এবং একই এলাকার বাসিন্দা শহিদুল্লাহর ছেলে মামুন। এছাড়াও শফিক নামে এই চক্রের আরও এক সদস্য রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন এলাকায় মানুষের সাথে প্রতারণা করে আসছে।

এ ব্যাপারে বাসার মালিক লিটন মিয়া জানান, ঘটনার চার/পাঁচ দিন আগে তারা আমার বাসা ভাড়া নেওয়ার কথা বলে সাইন বোর্ড টানিয়ে রুমে চেয়ার টেবিল আসবাবপত্র উঠিয়ে বাসাভাড়া চুক্তি করার নামে তালবাহানা করছিল। বিষয়টি টের পেয়ে তাদের সাইনবোর্ড নামিয়ে ফেলি। এরপর থেকে তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছেনা।

এ ঘটনায় বাসার মালিক লিটন মিয়া ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান মাজেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে কোটি টাকা হাতিয়ে নিয়ে ভুয়া এনজিও উধাও

আপডেট সময় ০৬:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২