
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম আকন্দের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহামেদ, সদস্য রাশেদুজ্জামান সেলিম, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালাম, যুবমহিলা লীগের সভাপতি নাসরিন সুলতানা বুলি, জাতীয় কৃষক লীগের রুহুল আমীন সেলিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মিঠু, প্রচার সম্পাদক আবুজাফর মিষ্টি, দপ্তর সম্পাদক আনিছুল হক মুকুল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম যুবরাজ, সদস্য রাশেদুজ্জামান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন জিহাদী, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বাংলার চিঠি ডেস্ক : 

















