ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে মহিলা দলের শোভাযাত্রা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা মহিলা দল। ৯ সেপ্টেম্বর সকালে ফুলবাড়িয়া পুরতান ঈদগা মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

জামালপুর জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আইনজীবী দিলরুবা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পারভীন আক্তার, সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার ও সদস্য হাসি বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আজ মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছিনা। কারণ আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে মহিলা দলের শোভাযাত্রা

আপডেট সময় ০৯:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২