ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

২০ আগস্ট বিকালে পিংনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হাসান নাজুর বাড়িতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পিংনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিক বাবুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হাসান নাজু।

এতে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু হানিফ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ময়নাল হোসেন, সাধারণ সম্পাদক হযরত আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার সাজ্জাদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, থানা ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে কাঙ্গালি ভোজে রান্না করা খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর উদ্দেশ্যে সিঙ্গাপুর নেওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৩:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২