ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে শোক দিবস পালনে বাধা দেওয়ার প্রতিবাদে আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

১৫ আগস্ট বিকাল ৫টায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে নুর মোহাম্মদ অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশে আওয়ামী লীগের শোক দিবস পালনে পুলিশ বাধা প্রদান করেছেন।

তার নির্দেশে পুলিশ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কয়েক দফা বাধা প্রদান করেন এবং আমরা যেন শোক দিবসের কোন কর্মসূচিতে অংশ নিতে না পারি সেজন্য প্রত্যেক ইউনিয়নের মোড়ে মোড়ে পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হয়। আমাদের নেতা-কর্মীদের মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান এমপির সাথে দলীয় কোন নেতা-কর্মীর সম্পর্ক নেই তার সাথে যারা রয়েছেন তারা সবাই ব্যক্তিগত কর্মচারী। তাই তিনি পুলিশি বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি আবু জাফর, সহসভাপতি জয়নাল আবেদিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে শোক দিবস পালনে বাধা দেওয়ার প্রতিবাদে আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২