ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে : স্পিকার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তার সাথে ৭ নভেম্বর সংসদ ভবনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। এসময় তারা ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিখাত ও খাদ্য আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। এসময়, কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন ।

সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রপ্তানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে : স্পিকার

আপডেট সময় ০৭:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১