ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটি গঠন : জাহাঙ্গীর সেলিম সভাপতি, হিল্লোল সম্পাদক

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ২২ অক্টোবর সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন শেষে তিনবছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীর সেলিমকে সভাপতি ও হিল্লোল সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়। কাউন্সিল অধিবেশনের পূর্বে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সম্মিলিত সামাজিক আন্দোলনের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাজিয়া সামাদ ডালিয়া। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সারোয়ার সামসি ও জেলা কমিটির উপদেষ্টা সাযযাদ আনসারী।

আলোচনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা কমিটির প্রধান উপদেষ্টা উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সদস্য ডা. মাসুদ, দোদুল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ।

কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দদের সাথে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির নেতৃ ও সদস্যবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে পূর্বের কমিটি ভেঙে দেওয়ার পর অন্য কোন প্যানেল না থাকায় উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ এবং দুর্গোৎসবে উগ্রবাদীদের হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা দেশে শান্তি, শৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি এবং সকল প্রকার অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে নতুন কমিটির প্রতি আহ্বান জানান। পরে নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন সংগঠন নতুন কমিটির প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটি গঠন : জাহাঙ্গীর সেলিম সভাপতি, হিল্লোল সম্পাদক

আপডেট সময় ০৭:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১