ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে দুর্বৃত্তদের হাতে এক কিশোর খুন

আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে আব্দুল আওয়াল (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। সে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা যায়, ২৪ জুলাই রাতে আওয়াল মিয়া বাড়ির পাশে রাস্তার মোড়ে চা খেতে গিয়ে আর বাড়ি ফিরেনি। পরে ২৫ জুলাই সকালে বাড়ির পাশে মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। কে বা কারা তাকে খুন করেছে তা নির্ণয় করতে পারেনি তার পরিবার ও স্থানীয় লোকজন।

ইসলামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহালে দেখা গেছে ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে দুর্বৃত্তদের হাতে এক কিশোর খুন

আপডেট সময় ০৬:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১