ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে শতাধিক কর্মহীন মানুষ পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী

কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোভিড-১৯ মহামারীতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া শতাধিক মানুষ পেয়েছে সরকারের বরাদ্দের প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী। ৮ জুলাই সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের বাজার থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

জানা গেছে, দেশে করোনা পাদুভার্ব বিরাজমান থাকায় কর্মহীন মানুষদের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ত্রাণ বরাদ্দ করেছে। বরাদ্দ করা ত্রাণ উপজেলার কর্মহীন নাপিত, দরজি, হোটেল শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, করোনা মহামারিতে যেন কোন পরিবারকে না খেয়ে থাকতে হয়, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ করেছেন। কোন কর্মহীন মানুষ না খেয়ে থাকবে না। কারও ঘরে খাবার না থাকলে উপজেলা প্রশাসনের সাথে অথবা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে ঘরে খাবার পৌছে যাবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, পৌর কাউন্সিলরও যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে শতাধিক কর্মহীন মানুষ পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী

আপডেট সময় ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১