ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মুরগি ব্যবসায় ৬ প্রতারক গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার প্রতারকচক্রের ছয় সদস্য। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

র‌্যাবের অভিযানে ময়মনসিংহ, ঢাকা ও গাজীপুর থেকে মুরগি ব্যবসায়ীদের সাথে অভিনব প্রতারণার অভিযোগে ছয়জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১২ অক্টোবর দিনব্যাপী এ অভিযান চালায়।

প্রতারকচক্রের সদস্যদের মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কচুনধরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. আবুল কালামকে ফুলপুর থেকে, ঢাকার দোহার উপজেলার বানাঘাটা গ্রামের মৃত শেখ তোতা মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন ও একই উপজেলার উত্তর ইউসুফপুর গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে মো. শামীম হোসেনকে ঢাকার দোহার থেকে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টাংগারীপাড়া গ্রামের মো. ইনতাজ আলীর ছেলে মো. ফকির আলী ও চাঁদপুরের মতলব উপজেলার রাজুরকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. ফারুক হোসেনকে গাজীপুরের টঙ্গী থেকে এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামের মো. সামছুল হকের ছেলে মো. আনোয়ার হোসেনকে কালিয়াকৈরের চান্দুরা জোড়াপাম্প থেকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী গ্রামের মুরগি ব্যবসায়ী মো. সুলতান মাহমুদ ও কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মুরগি ব্যবসায়ী বিপ্লব দাসের অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। গ্রেপ্তার প্রতারকরা প্রথমে ব্যবসায়ীদের কাছ থেকে এক ট্রাক মুরগি কিনতো। তারপর যখন ওই মুরগির ট্রাক তাদের কাছে পৌঁছায় তখন তারা তাৎক্ষণিক ওই চক্রের অন্যান্য সদস্যদের কাছে মুরগি বিক্রি করে মুঠোফোন বন্ধ করে দিত। এভাবে তারা মুরগি ব্যবসায়ীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার প্রতারকদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মুরগি ব্যবসায় ৬ প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮