ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু

সরিষাবাড়ী (প্রতিনিধি) জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- যমুনা সারকারখানা এলাকার ফরিদা বেগম (৫০) এবং পোগলদিগা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী আজিজুনাহার (৩২)।

এদের মধ্যে আজিজুনাহার ৩০ জুন দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসোলেশনে ও ১ জুলাই ভোরে ফরিদা বেগম নিজ বাড়িতে মারা যান। এনিয়ে সরিষাবাড়ী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিগা ইউনিয়নের যমুনা সারকারখানা এলাকার ফরিদা বেগমসহ পরিবারের চারজন সদস্য জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। গত ২৪ জুন নমুনা সংগ্রহ করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে চারজনের। তারা হোম আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে ফরিদা বেগম ১ জুলাই ভোরে মারা যান।

অপরদিকে আজিজুনাহার গর্ভবতী অবস্থায় ঠান্ডা, জ্বর ও কাশিতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। ২১ জুন নমুনা সংগ্রহ করা হলে রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। অবস্থায় অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন দিবাগত রাতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. জাহিনুর কবীর জানান, করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৫৪ জনের। এদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ২৯৮ জন। সুস্থ হয়েছে ২৭০ জন। মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু

আপডেট সময় ০৭:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১