ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে বড় ভাবিকে হত্যার অভিযোগে ছোট ভাই ও স্ত্রী আটক

আটক গোলাম মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের স্ত্রী ফুলেরা বেগমকে হত্যার অভিযোগে ছোট ভাই গোলাম মোস্তফা (৩৮) ও তার স্ত্রী স্বপ্না বেগমকে (২৭) আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন বিকালে গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোলাম মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না বেগম উপজেলার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাদেশসারিয়াবাড়ী গুজিমারী এলাকার বাসিন্দা।

জানা গেছে, নিহত ফুলেরা বেগমের স্বামী আবু কালাম ও গোলাম মোস্তফা সহোদর ভাই। গত ২১ জুন মধ্য রাতে পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে ছোট ভাই গোলাম মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না বেগম আবু কালামের ঘরে ঢুকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ফুলেরা বেগম গুরুতর অসুস্থ হন। গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী আবু কালাম দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযোগের ভিত্তিতে পলাতক গোলাম মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে গাজীপুরের শালনা এলাকা থেকে আটক করে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, ফুলেরা বেগম হত্যা অভিযোগে গোলাম মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে গাজীপুরের শালনা এলাকা থেকে আটক করে ২৮ জুন দুপুরে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে বড় ভাবিকে হত্যার অভিযোগে ছোট ভাই ও স্ত্রী আটক

আপডেট সময় ০৯:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১