ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ঝাউগড়ায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির বাড়ি লকডাউনে

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে ৬৩ বছর বয়সী এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ২১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম এ লকডাউন ঘোষণা করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, কয়েকদিন আগে ওই ব্যক্তি জামালপুর সদরে নমুনা দিলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বাড়িতে এসেছেন খবর পেয়ে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করার পর লাল পতাকা উড়ানো হয়েছে। মানুষকে করোনা সচেতন করতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।

তিনি আরও জানান, সরকারি বিধিনিষেধের আওতায় করোনায় আক্রান্ত প্রত্যেক ব্যক্তির বাড়ি লকডাউনে রাখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ঝাউগড়ায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির বাড়ি লকডাউনে

আপডেট সময় ০৮:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১