ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

আবারও এলপি গ্যাসের দাম কমিয়েছে সরকার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বেসরকারি পর্যায়ে আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে সরকার। ১২ কেজি সিলিন্ডার ১ জুন থেকে ৮৪২ টাকায় বিক্রি হবে, যা এ মাসে বিক্রি হয়েছে ৯০৬ টাকায়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে। ১ জুন থেকে এটি কার্যকর হবে।

আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, অটোগ্যাসের (গাড়ীতে ব্যবহার করা গ্যাস) দামও পুনঃনির্ধারণ করা হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভার্চুয়াল অনুষ্ঠানে বিইআরসি’র চেয়ারম্যান আবদুল জলিল এ ঘোষণা দিয়ে বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত। সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর এবং সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়েছে। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়েছে।

অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস ও উপ-পরিচালক কামরুজ্জামান।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নিট মূল্য ধরা হয়েছিল। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আবারও এলপি গ্যাসের দাম কমিয়েছে সরকার

আপডেট সময় ০১:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১