বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’র চতুর্থ দিনে দেশে করোনায় আজও ১০১ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১৬ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।
১৭ এপ্রিল বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ এবং ১৬হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫১ লাখ ৫০হাজার৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১২শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
এর আগে ১৬ এপ্রিল দেশে আরও ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ১০১ জন।
বাংলার চিঠি ডেস্ক : 

















