ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে লেবুর দাম

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আসন্ন রমজান উপলক্ষে লেবুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অসাধু ও সুযোগসন্ধানী ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো যখন তখন যে কোনো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশে করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দৈনিক রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে বা আক্রান্ত হয়ে গেলেও সেই রোগের উপশমে ভিটামিন ‘সি’ একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেক দেশেই করোনা আক্রান্ত রোগীকে বিভিন্ন ডোজে ভিটামিন ‘সি’ দিয়ে অনেক উপকার পাওয়া গেছে। আর আমাদের দেশে এ ভিটামিন ‘সি’-এর সবচেয়ে সহজলভ্য উৎস হচ্ছে লেবু।

কিন্তু করোনার এই উদ্ভূত পরিস্থিতিকে একশ্রেণির অসাধু ও সুযোগসন্ধানী ব্যবসায়ীরা হাতিয়ার হিসেবে নিয়েছেন। সুযোগ বুঝে বাজারে লেবু কম বলে দাম বাড়িয়ে দিয়েছেন পণ্যটির।

রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজারে এক হালি লেবুর দাম ৮০ টাকা চাওয়া হচ্ছে! সে হিসাবে একটি লেবুর দাম ২০ টাকা।

কাঁচাবাজারের ব্যবসায়ী জানান, গত সপ্তাহে লেবুর দাম ছিল ১০০ টাকা। ২ এপ্রিল ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। বাজারে লেবু কম। এ জন্য দাম বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে লেবু কিনতে হচ্ছে বলে জানান তারা।

কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক হালি দেশি লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। একটি লেবুর দাম ২০ টাকা। তবে কাগজি লেবুর দাম কম। এই জাতের এক হালি লেবুর দাম ৫০ টাকা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে লেবুর দাম

আপডেট সময় ০৭:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১