ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের পাঁচ উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ সূর্যোদয়ের পরপরই শহরের মাধবপুর এলাকায় শহীদ দারোগ আলী পৌর পার্কের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরের কমান্ডেন্ট) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক (সদর) জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরে পর্যায়ক্রমে শেরপুর পৌরসভা, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ দিন শহরের চক বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক এবং সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। এ সময় দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

আপডেট সময় ০৫:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১