ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খানের ইন্তেকাল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালনা বোর্ডের সদস্য মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

২২ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়েস হয়েছিল ৭১ বছর।

জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী উত্তম জাতীয় বার্তা সংস্থা বাসস’কে এ কথা জানিয়েছেন।

উত্তম জানান, মাসুদ দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।

বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৯৩ সালে আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকন্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খানের ইন্তেকাল

আপডেট সময় ০৫:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১