ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মজিদের মৃত্যুবার্ষিকী পালিত

বীর মুক্তিযোদ্ধা এড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যানের ১৪তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। ১১ মার্চ সকালে প্রয়াত আব্দুল মজিদ চেয়ারম্যানের বাড়িতে স্মরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

এর আগে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যানোর বিভিন্ন দিক স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহাজাদা, যুগ্মসম্পাদক এম এ গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, প্রয়াত মজিদ চেয়ারম্যানের ছেলে সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জহুরুল ইসলাম মানিক প্রমুখ।

পরে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বাবলু মিয়া।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মজিদের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১