ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে গৃহবধূর লাশ উদ্ধার

গৃহবধূ শিফা বেগমের লাশ

গৃহবধূ শিফা বেগমের লাশ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৯ মার্চ দিবাগত রাতে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ শিফা বেগমের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। এ ঘটনায় শ্বশুর-শাশুড়ি পালিয়েছে।

জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সরদার পাড়া গ্রামের জলিমদ্দিনের মেয়ে শিফা বেগমের সাথে আলমগীরের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। তাদের দুই বছরের এক ছেলে রয়েছে। আলমগীর ঢাকায় চাকরি করেন।

নিহত গৃহবধূর নানা এনামুল হক জানান, খবর পেয়ে দ্রুত ওই বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। তবে তারা গিয়ে বাড়িতে কাউকে দেখতে পাননি।

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১