ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

দেওয়ানগঞ্জে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ স্লোগান নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় দিবসটি উপলক্ষে ২ মার্চ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন।

অনুষ্ঠানের পর ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট সময় ০৬:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১