ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মনির উদ্দিন ও বিএনপির প্রাথী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার শেষদিন ৩১ ডিসেম্বর বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফার কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদারের পক্ষে মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক প্রভাষক খাইরুল আলম শ্যামল, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ।

তার কিছুক্ষণ পরই আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মো. মনির উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুন-উর-রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহানসহ শতাধিক দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

এদিকে মেয়র পদে আরও চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মেহের জাহান আক্তার, ফজলুল হক খান, মহি উদ্দিন ও রফিকুল ইসলাম ওরফে কালা হাজী।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মেয়র পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ৭ জন, ২ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৫ জন ও ৯ নম্বর ওয়ার্ডে ৫ জন, সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে ৩ জন প্রার্থী রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

সরিষাবাড়ীতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন

আপডেট সময় ০৭:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০