ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জিলবাংলা সুগার মিল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশ

জিলবাংলা সুগার মিল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২১ নভেম্বর সকালে জিলবাংলা সুগার মিলের নানাবিধ সমস্যা এবং মিল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মিলের প্রধান ফটকে এক প্রতিবাদ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সারাদেশের ১৫টি সুগার মিলে একযোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । জিল বাংলা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে আখচাষী কল্যাণ সমিতি এবং শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের এক যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দলিলুর রহমান ।

সভায় বক্তারা জিল বাংলা সুগার মিল রক্ষার জন্য কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মিলগুলো যেন কোনভাবেই বন্ধ না হয় তারজন্য সরকারের কাছে জোর দাবি জানান। তারা মিলের এই অব্যাবস্থাপনার জন্য মিলের কিছু কর্মকর্তাদের অবহেলাকেও দায়ী করেন। কর্মকর্তা-কর্মচারীদের বিগত ৫ মাসের বকেয়া পরিশোধ করা, মাড়াই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া এবং আগামী মৌসুমের জন্য রোপণ জোরদার করার জন্য সার, বিজ ও কীটনাশক সরবরাহের জোর দাবি জানানো হয় ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, আখচাষী কল্যাণ সমিতির সেক্রেটারি আব্দুল মান্নান, সহসভাপতি আব্দুস সালাম, যুগ্মসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিবলী, প্রচার সম্পাদক এ কে আজাদ, কল্যাণ সমিতির সদস্য এবং সাংবাদিক তারেক মাহমুদ ও সাংবাদিক খাদেমুল ইসলাম, শ্রমিকনেতা বেলাল উদ্দীনসহ অন্যান্যরা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জিলবাংলা সুগার মিল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৮:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০