ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মোহাম্মদ নাসিম ছিলেন রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: তথ্য প্রতিমন্ত্রী

ডা. মুরাদ হাসানে

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি বলেছেন, মোহাম্মদ নাসিম ছিলেন রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তার দীপ্যমান আলোয় উদ্ভাসিত হয়েছে দেশ, সমাজ ও তরুণ প্রজন্ম।

তিনি ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, কামাল আহমেদ চৌধুরী প্রমুখ।

চিকিৎসক মুরাদ হাসান বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন । জনদরদী এই মহান রাজনীতিবিদের দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতা তাকে রাজনীতিতে অনন্য আসন দিয়েছে।

তার মৃত্যু দেশ, জাতি ও আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবার নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনসেবা, দেশ ও মানুষের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মোহাম্মদ নাসিম ছিলেন রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০