ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

নোয়ারপাড়ার চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী সুরুজ্জামান

মো. সুরুজ্জামান

মো. সুরুজ্জামান

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. সুরুজ্জামান বিজয়ী হয়েছেন। ১০ অক্টোবর নির্বাচনে ভোট গ্রহণের পর রাতে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা।

সূত্র জানায়, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মো. সুরুজ্জামান নৌকা প্রতীকে ৩ হাজার ১৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাদল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৪৭ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জামাল আনারস প্রতীকে পেয়েছেন ৯৮৭ ভোট, বিএনপির প্রার্থী মো. মনির আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুর রহমান টেলিফোনসেট প্রতীকে পেয়েছেন ১২৪ ভোট।

প্রসঙ্গত, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা ২০১৯ সালের ১৩ নভেম্বর মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন গত শনিবার এই উপ-নির্বাচনের আয়োজন করে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

নোয়ারপাড়ার চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী সুরুজ্জামান

আপডেট সময় ০৬:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০