ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামালপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় ১৯ সেপ্টেম্বর জামালপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। উন্নয়ন সংঘের উদ্যোগে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন ও সমাজকর্মী আরজু মিয়া।

সমাবেশে তিনশতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে কিশোর অপরাধ, মাদক, শিশুশ্রম, বাল্যবিয়েসহ শিশুদের জন্য ঝুঁকি সৃষ্টি করে এমন সকল কাজ থেকে বিরত থাকা এবং অভিভাবক ও শিক্ষকদের সচেতন হবার জন্য আহ্বান জানানো হয়।

উল্লেখ, ইউরোপিও ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং অপরাজেয় বাংলাদেশের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ গত তিন বছর যাবৎ আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামালপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

আপডেট সময় ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮