ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৩০০ বন্যার্তকে ত্রাণ দিলেন প্রবাসী দম্পতি

অসহায়দের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রিনা মোশাররফ ও ব্রিটিশ সাংবাদিক নিয়াজ আহমেদ দম্পতির অর্থায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৩০০ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে ।

৯ আগস্ট বেলা ১১টায় দেওয়ানগঞ্জের সাংবাদিক তারেক মাহমুদের বাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয় । ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও লবণ ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান। অন্যান্যের মধ্যে ছিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক তারেক মাহমুদ।

রিনা মোশাররফ মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফের ছোট বোন। প্রবাসে থেকেও রিনা মোশাররফ ও তার স্বামী সাংবাদিক নিয়াজ আহমেদ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সংকটে বরাবরই আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে ৩০০ বন্যার্তকে ত্রাণ দিলেন প্রবাসী দম্পতি

আপডেট সময় ১১:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০