ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

বাসের ধাক্কায় নিহত নয়ন মিয়ার মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নয়ন মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। ৪ জুলাই বিকেলে উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দির শেখপাড়া গ্রামের কালু কাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন মিয়া একজন কোরানে হাফেজ। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত একমাস ধরে তিনি বাড়িতে থেকে বড়ভাইয়ের মুদি দোকানে ব্যবসা করতেন। নয়ন মিয়া ৪ জুলাই বিকেলে দেওয়ানগঞ্জের বাড়ি থেকে ব্যবসায়ী কাজে মোটরসাইকেলে ইসলামপুর বাজারে যাচ্ছিলেন। পথে বিকেলে সোয়া ৫ টার দিকে ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় পৌঁছালে পেছন থেকে চট্রগ্রামগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনারস্থলেই নিহত হন।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থল থেকে নিহত নয়ন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। চালককে আটক করা যায়নি। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৮:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০