ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

খালেদার মুক্তির দাবিতে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ২৪ ফেব্রুয়ারি বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার ইকবাল রোকন, আজাদ সওদাগর, সাহেদ আলী ও আমিনুল ইসলাম শান্ত প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপিসহ সারাদেশের মানুষ আজ আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। আর আওয়ামী লীগের এই জিম্মি দশা থেকে দেশকে রক্ষা করতে খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বক্তারা আগামী আন্দোলন সংগ্রামে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

খালেদার মুক্তির দাবিতে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০