ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

র‌্যাবের অভিযানে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারক সদস্য গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার প্রতারক মো. ইসমাইল হোসেন ওরফে নুরুজ্জামান এবং তার কাছ থেকে উদ্ধার দুটি ভুয়া নিয়োগপত্র। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে প্রতারকচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৯ জানুয়ারি সকালে অভিযান চালিয়ে জামালপুর পৌরসভার চন্দ্রা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রতারকের নাম মো. ইসমাইল হোসেন ওরফে নুরুজ্জামান (২৯)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মো. ছইম উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে জামালপুর পৌরসভার চন্দ্রা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় বেলাল হোসেন হোটেলের সামনে থেকে প্রতারকচক্রের সদস্য মো. ইসমাইল হোসেন ওরফে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

সূত্র আরো জানায়, মো. ইসমাইল হোসেন সমাজের নিরীহ মানুষদের হয়রানি করে চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে আট লাখ থেকে ১৩ লাখ টাকা এবং কয়েক জনের কাছ থেকে তারও অধিক টাকা আদায় করেছেন। এ ধরনের প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এই প্রতারণার ব্যবসা করে আসছিল। তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

র‌্যাবের অভিযানে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারক সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০