ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কের মুলবাড়ি এলাকায় ১২ আগস্ট বিকেলে কাভার্ডভ্যান গাড়ি চাপায় রহমত উল্লাহ নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। সে সাইঞ্চারপাড় গ্রামের সুজা মিয়ার ছেলে। একই ঘটনায় শিশুর মা হাফেজা বেগম আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাইঞ্চারপাড় গ্রামের সুজা মিয়ার স্ত্রী হাফেজা বেগম তার শিশুছেলে রহমত উল্লাহকে নিয়ে বাবার বাড়ি ভুরারবাড়ীতে যাচ্ছিলেন। তারা মুলবাড়ী পর্যন্ত পৌঁছলে বিপরীতদিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান (নম্বর ঢাকা মেট্রো উ ১১-৩৬৬১) তাদের বহনকারী রিকশাভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু রহমত উল্লাহ নিহত হয়। এ ঘটনায় শিশুর মা হাফেজা বেগম আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে কাভার্ডভ্যানটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহব্বত কবীর দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮