ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জনগণের আস্থা সমুন্নত রাখতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রতি আস্থা ও বিশ্বাস সমুন্নত রাখতে জনগণের আশা-আকাংখা পূরণের জন্য কাজ করে যেতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণ জানে, আওয়ামী লীগ যখনি ক্ষমতায় আসে, তখনি তাদের ভাগ্য পরিবর্তন হয়।

প্রধানমন্ত্রী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন।

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং তাদের আশা-আকাংখা পূরণের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবো এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি যুগপৎ নিদের্শনা প্রদান করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জনগণের আস্থা সমুন্নত রাখতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

আপডেট সময় ১০:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯