ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

চরপুটিমারীতে কালোবাজারে মজুদ ৫৩ বস্তা ভিজিডি চাল জব্দ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউপি সদস্য আবুল কাশেমের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে ৫৩ বস্তা ভিজিডির চাল জব্দ করেছেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান। তিনি ২০ জুন সন্ধ্যার দিকে এ অভিযান চালান।

জানা গেছে, সরকারি খাদ্য বিভাগের বস্তায় ভরা ভিজিডি প্রকল্পের কিছু চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের বেনুয়ারচর মধ্যপাড়ার বাড়িতে মজুদ করা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান ২০ জুন সন্ধ্যার দিকে পুলিশ সাথে নিয়ে বেনুয়ারচর মধ্যপাড়ায় আবুল কাশেমের বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি ওই বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে খাদ্য বিভাগের বস্তায় ভরা ৫৩ বস্তা ভিজিডির চাল জব্দ করেন। পরে চালগুলো চরপুটিমারী ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। অভিযানের পর থেকে ইউপি সদস্য আবুল কাশেম পলাতক রয়েছেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘জব্দ করা ভিজিডির ৫৩ বস্তা চাল কোন ইউনিয়ন পরিষদের তা নিশ্চিত হওয়া যায়নি। হয়তো চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করা হয়েছিল। এ ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে ইউপি সদস্য আবুল কাশেমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

চরপুটিমারীতে কালোবাজারে মজুদ ৫৩ বস্তা ভিজিডি চাল জব্দ

আপডেট সময় ০৬:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯